শ্যামা পুজো ক্লাব গুলিকে নিয়ে সভা করলেন ব্লক ও পুলিশ প্রশাসন।




বাবাই সূত্রধর,গঙ্গারামপুর,

দক্ষিণ দিনাজপুর,৩০অক্টোবর; 

শ্যামা পুজো ক্লাব গুলিকে নিয়ে সভা করলেন ব্লক ও পুলিশ প্রশাসন।শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিডিও অফিসের সভা কক্ষে পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে গঙ্গারামপুর এর শ্যামা পুজোর ক্লাব গুলির সদস্যদের নিয়ে সভাটি করা হয়।যে সভার উল্লেখ্যযোগ্য বিষয়গুলি মধ্যে উঠে আসে শব্দ বাজি নিষেধ, প্রত্যেক শ্যামা পুজো মণ্ডপ গুলিতে মার্কস ও স্যানিটাইজার রাখার পাশাপাশি বেশ কয়েকটি নিয়মাবলী পুজো কমিটির সদস্যদের সামনে তুলে ধরেন গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসন।



এদিনের সভাতে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ সুপার দীপ কুমার দাস,থানার আইসি সমীর দেওসা,বড়ো বাবু সমীর মণ্ডল,টাউন বাবু শুভঙ্কর চক্রবর্তী,গঙ্গারামপুর পৌরসভার ব্লকের বিডিও দাওয়া শেরপা সহ শ্যামা পুজো কমিটির সদস্যরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...