এসইউসিআই (সি) দলের পূজা বুক স্টল-
দেশজুড়ে করণা অতিমারির আবহাওয়ায় এবং প্রবল প্রাকৃতিক দুর্যোগে একদিকে যেমন স্বাস্থ্যকর্মীরা লড়াই করছে,
অন্যদিকে বন্যার্ত এলাকায় এসইউসিআই (কমিউনিস্ট) দলের কর্মীরা ত্রাণ ও খাদ্য বিতরণ করতে ব্যস্ত।
আর একদল কর্মী উৎসবের জোয়ারে মাতোয়ারা না হয়ে দলের আদর্শ প্রচারের উদ্দেশ্যে- হাওড়া জেলার ঘোড়াঘাটা, বাগনান,
উলুবেড়িয়া, শ্যামপুর, আমতা, বেলুড় সহ বিভিন্ন জায়গায় বুক স্টল করে।
করণা বিধি মেনে সকাল ন'টা থেকে রাত্রি নটা পর্যন্ত এই দলের কর্মীদের আদর্শ প্রচারের অদম্য প্রচেষ্টা চোখে পড়ার মতো।
স্বতঃস্ফূর্তভাবে বহু মানুষ স্টলে এসে বিদ্যাসাগর, শরৎচন্দ্র, সুভাষচন্দ্র বসুর মত বহু মনীষীর বই ছাড়াও কমরেড শিবদাস ঘোষ সহ বহু দার্শনিকদের বই সংগ্রহ করে।
স্টলের শেষ দিনে কোথাও কোথাও বন্যার্ত মানুষের জন্য ত্রাণ সংগ্রহও করে।





