সাপ্তাহিক নতুন হাটের উদ্ধোধন হলো শ‍্যামপুরের ধ্বজা খেয়াঘাটের কাছে




সাপ্তাহিক নতুন হাটের উদ্ধোধন হলো শ‍্যামপুরের ধ্বজা খেয়াঘাটের কাছে, মঙ্গলবার সকালে শ‍্যামপুর1নং ব্লকের নবগ্ৰাম পঞ্চায়েতের ভাগীরথী নদীর তীরে ধ্বজা খেয়ার কাছে এক সাপ্তাহিক হাট শুরু হলো, 



উল্লেখ্য এলাকায় তিন কিলোমিটারের মধ্যে কোনো হাট নাই যারফলে স্থানীয়।মানুষের সমস্যা হয় বাজার করতে এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত ফসল বিক্রি করতে সমস্যা হয়।



 ধ্বজা নেতাজী তরুণ সংঘের উদ‍্যোগে নতুন হাটের সুচনা হলো ধ্বজা খেয়াঘাটের কাছে, ভাগীরথী নদীর অপরদিকে ফলতা থেকে নদী পারাপার হয়ে বহু মানুষ যাতায়াত করেন। 



 মঙ্গলবার সাপ্তাহিক হাটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য অজয় মন্ডল, নবগ্ৰাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত কুমার দাস,উপ প্রধান লুৎফর রহমান খান, সদস্য জয়ন্ত কুমার মন্ডল,মানবেন্দ্র দাস,মনোজ কুমার দাস,ধ্বজা নেতাজী তরুণ সংঘের সম্পাদক অজয় গাঁয়েনসহ আরো অনেকে,



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...