অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী




কল্যাণ আশীষ দত্ত : পূর্ব বর্ধমান 


পারিবারিক অশান্তির জেরে  অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক ব্যক্তি।
 ঘটনাটি ঘটেছে, পূর্ব বর্ধমানের ভাতারের ঊষা গ্রামে। জানা যায় মৃতের নাম উত্তম কর্মকার। বয়স ৪৫। ব্যক্তি পেশায় একজন জনমজুর।
 পরিবার সূত্রে জানা যায়, ঊষা গ্রামের বাসিন্দা উত্তম কর্মকারের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। দিন কয়েক আগে স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যায়। 



স্ত্রী চলে যাওয়ায় অভিমানে, গতকাল অর্থাৎ সোমবার উষা গ্ৰামে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগায় উত্তম কর্মকার। দীর্ঘক্ষন দরজা বন্ধ থাকায় পরিবারের লোকজনদের সন্দেহ হয়। দরজা খুলতেই পরিবারের লোকজন উত্তমকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ দেহ উদ্ধার করে ভাতার হাসপাতালে পাঠায় । সেখানেই চিকিৎসকরা উত্তমকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মঙ্গলবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান পুলিশ মর্গে পাঠায়। ঘটনার দরুন পরিবার সহ এলাকায় নেমে আসে শোকের ছায়া।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...