রাস্তায় জল ফেলার প্রতিবাদ করায় একই পরিবারের তিন জনকে বেধড়ক মারধরের অভিযোগ।

 মালদা: রাস্তায় জল ফেলার প্রতিবাদ করায় একই পরিবারের তিন জনকে বেধড়ক মারধরের অভিযোগ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কেষ্টপুর এলাকায়। 






জানা গেছে আক্রান্তরা হল রাজিকুল শেখ তার স্ত্রী মৌসুমী বিবি এবং তার মা মাসতুরা বেওয়া। বর্তমানে তারা তিনজনই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ রাস্তায় জল ফেলা কে কেন্দ্র করে প্রতিবেশী হেফজুল শেখের সাথে এদিন দুপুরে বিবাদ বাধে রাজিকুল শেখ এর পরিবারের। অভিযোগ এই ঘটনার প্রতিবাদ করায় রাজিকুল শেখ সহ তার মা এবং স্ত্রীকে বেধড়ক মারধর করে হেফজুল শেখ এবং তার পরিবার। এরপরই রক্তাক্ত অবস্থায় তিনজনকে নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...