শারদীয়ার পুজোর গন্ধে মাতোয়ারা বাংলা। দেবী উমার আগমনে প্রকৃতি আজ সমৃদ্ধ । বাঙালির পুজো কে নিয়ে আগ্রহ উৎসাহের খামতি নেই দেশের অন্যান্য রাজ্যের মানুষদের।
দেবী দশভুজার মর্তের বেশ কিছু সন্তানরা পুজোর কটা দিন একটা অন্য ভাবেই পালন করেন। অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করেন তাঁরা ।
তাঁদের মধ্যে অন্যতম হাওড়ার ডোমজুড় থানার অধীন বাঁকড়া ফাঁড়ির অফিসার ইনচার্জ অংশুমান চক্রবর্তী ও চিকিৎসক রাজেস কুমার রজক। মাসের বেশিরভাগ মূহুর্তই এঁনারা মেতে থাকেন নানা সামাজিক কাজে।
মূলত তাঁদের পরিচালনায় রবিবার সকালে হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া মিশ্রপাড়া এমএসকে বিদ্যালয়ে অনুষ্ঠিত হল শিশুদের বস্ত্র বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। বাঁকড়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে অনুষ্ঠিত হল পুজোর আগে এই সামাজিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সহযোগিতায় ছিল সত্য মালতী হেল্থ কেয়ার ও বেটা বেটি কিডস ওয়ার ।
এদিন প্রায় একশোটি শিশুকে পুজো উপহার হিসেবে নতুন ভাল জামা-প্যান্ট দেওয়া হল। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হল এদিন এখানে। পাশাপাশি বাঁকড়ার গর্ব হিসাবে এদিন দশ জন বিশিষ্ট মানুষদের দেওয়া হল বিশেষ সম্মান।
তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বিশিষ্ট সাহিত্যিক ষষ্ঠীপদ চট্যোপাধ্যায় , নৃত্য শিক্ষিকা সঙ্গীত সর্দার, অ্যায়াসা হাবিব সহ অন্যান্যযা।
সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন পুলিশ অফিসার অংশুমান চক্রবর্তী ও চিকিৎসক রাজেস কুমার রজক। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাওড়ার ডোমজুড় কেন্দ্রের বিধায়ক কল্যান ঘোষ , বাঁকড়া এক নম্বর পঞ্চায়েত প্রধান আক্তার হুসেন মোল্লা, বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান জাকির হুসেন মন্ডল , সত্য মালতী হেল্থ কেয়ারের পক্ষ থেকে অমিতাভ সরকার,বেটা বেটি কিডস ওয়ারের
বেটা বেটি কিডস ওয়ারের পক্ষ থেকে মহম্মদ জিন্নু , স্বেচ্ছাসেবী সংগঠন সংকল্প টুডের সম্পাদক ইমতিয়াজ ভারতীয়া ও সভাপতি সি পি ভার্মা প্রমুখ।
চিকিৎসক রাজেস কুমার রজক জানান, বাঁকড়া ফাঁড়ির বড়বাবু অংশুমান চক্রবর্তী বিভিন্ন সময় নানা সামাজিক কাজ পরিচালনা করছেন।
তাঁর উদ্যোগে জন্য সকলে মিলে আমরা একটা সংঘবদ্ধ পরিবারের মত হয়েছি। যেটা খুবই ইতিবাচক দিক বলে জানান রাজেসবাবু।








