পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, হাওড়া জেলার স্বাস্থ্য শাখার উদ্যোগ ও ব্যবস্থাপনায় আজ আমতা-২ নং ব্লকের ঝিকিরা গ্রাম পঞ্চায়েতের শিবগাছিয়ায় একটি মেডিক্যাল ক্যাম্প করা হয় যেখানে প্রায় চারশ জনকে চিকিৎসা পরিসেবা প্রদান করা হয় এবং ঐ ব্লকের অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের চকশালিকায় প্রায় পাঁচশ জনকে রান্না করা খাবার পরিবেশন করা হয়।
দুটি কর্মসূচির সফল ব্যবস্থাপনায় সব রকমের সহযোগিতা করেন স্থানীয় বিধায়ক মাননীয় সুকান্ত পাল।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ফেডারেশনের সভাপতি ড: নারায়ণ বাগ, হাওড়া জেলার স্বাস্থ্য শাখার সভাপতি প্রেমাংশু রায়, ফেডারেশনের আমতা-২ ব্লক কমিটির সহ-সভাপতি রঘুনাথ মণ্ডল প্রমুখ।



