দূর্গা পুজো উদ্বোধনে সম্প্রীতির নজির জামালপুরে



                

কল্যাণ দত্ত : পূর্ব বর্ধমান 

দুর্গা পুজো উদ্বোধনকে কেন্দ্র করে সম্প্রীতির নজির দেখা গেল পূর্ব বর্ধমান জেলার জামালপুরে ।পঞ্চমীর শুভ দিনে জামালপুরে ৪ টি পুজো উদ্বোধন করলেন জামালপুর ব্লক তথা পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি মেহমুদ খান। উদ্বোধন হওয়া পুজোগুলি হলো হুসুমপুর  কালিমাতা যুবসঙ্ঘ, নশিপুর সর্দার পারে বারোয়ারী, আজহাপুর হাটতোলা সার্বজনীন, নেতাজি অথলেটিক ক্লাব।দুদিনে মোট ২৩ টি পুজো উদ্বোধন করবেন তিনি এমনটাই জানা যায় জামালপুর ব্লক কার্যালয় থেকে।




রবিবার পুজো উদ্বোধনে ব্লক সভাপতি মেহেমুদ খান সহ হাজির ছিলেন, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, যুগ্ম সমষ্টি উন্নয়ন অধিকারী গৌতম কুমার দত্ত, যুব সভাপতি তথা পূর্ত কর্মাধক্ষ্য ভুতনাথ মালিক, জয়হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদফাইন মন্ডল, তাবারক আলী মন্ডল, সাহাবুদ্দিন শেখ সহ অন্যান্যরা। বেশ কয়েকটি পুজো কমিটি বস্ত্র দান করে অসহায় মানুষদের উদ্দেশ্যে । 



ব্লক সভাপতি মেহমুদ খান বলেন, "তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও আজ দুর্গা উদ্বোধন করছেন এমন সম্প্রীতির নজির কোথাও নেই। সকল পুজো কমিটিকে অসংখ্য ধন্যবাদ ।বিধায়ক অলোক কুমার মাঝি জানান, " এই কোভিড পরিস্থিতিতেও মুখ্যমন্ত্রী ক্লাব গুলোকে অনুদান দিয়ে তাঁর মানবিক মুখ দেখিয়েছেন। তিনি সকলকে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...