বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু ছেলের, আহত বাবা ।


সংবাদদাতা, লাউদোহা : 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো ছেলের, আহত বাবা । ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । সোমবার ঘটনাটি ঘটে লাউদোহা ব্লকের চন্দ্রডাঙ্গা গ্রামে । 


স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আট'টা নাগাদ গোগোলা পঞ্চায়েতের চন্দ্রডাঙ্গা গ্রামে নিজের ঘরে বিদ্যুৎ মেরামতির কাজ করছিলেন দোলন ঘোষ (২৫) । আচমকাই বিদ্যুৎপিষ্ট হন তিনি । দোলনকে ছটপট করতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার বাবা প্রহ্লাদ ঘোষ । দোলন এর সংস্পর্শে আসতে তিনিও বিদ্যুৎপৃষ্ঠ হন । চিকিৎসার জন্য গুরুতর আহত অবস্থায় ছেলে ও বাবা দুজনকেই লাউদোহা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয় । 



সেখানের চিকিৎসকরা দোলন ঘোষ-কে মৃত ঘোষণা করেন । প্রহ্লাদ বাবুর অবস্থা ও সঙ্কটজনক । চিকিৎসকদের পরামর্শে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রতিবেশীরা জানান । ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । খবর পেয়ে প্রহ্লাদ বাবুদের বাড়িতে ছুটে আসেন স্থানীয় তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...