পুকুর থেকে উদ্ধার মৃতদেহ ।



সংবাদদাতা, অন্ডাল ; 

পুকুর থেকে উদ্ধার হল এক বৃদ্ধের মৃতদেহ । ঘটনাটি মদনপুর পঞ্চায়েতের বাবুইশোল কলোনি এলাকার । মৃত ব্যক্তির নাম পরমবীর দাস ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর নাগাদ বাবুইশোল কলোনি এলাকার বুড়োর বাঁধ নামে একটি পুকুর থেকে উদ্ধার হয় পরমবীর দাস (৮০) নামে এক প্রৌঢ়ের এর মৃতদেহ । 



মৃত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা বলে স্থানীয়রা জানান । পুলিশ এসে পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে । মানসিক অবসাদের কারনে পরমবীর বাবু আত্মহত্যা করে থাকতে পারেন বলে অনুমান স্থানীয়দের । তারা জানান পরমবীর বাবুর স্ত্রী মারা গেছে । ছেলে দীর্ঘ দিন ধরে নিখোঁজ । অবসাদের কারণে তিনি বেশ কিছুদিন মেয়ের বাড়িতে গিয়েছিলেন । 



গতকালই তিনি ফিরে আসেন বাবুইশোলে নিজের বাড়িতে । মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের পাঠায় পুলিশ । অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...