আনুষ্ঠানিক ভাবে উদবোধন হোল বলরামপুর শেল্যাক ক্লাস্টার এর শিল্প কেন্দ্র

কল্যান ঘোষ বলরামপুর

পালাবাদলের আগে ক্লাস্টার এর কথা ভেবেছিল তৎকালীন বাম সরকার।সে সময় বলরামপুরে এসে লাক্ষাশিল্প কে একত্রিত করে গুচ্ছ প্রকল্প গড়ে তোলার জন্য ভিত্তি প্রস্তর করেন ততকালীন বামসরকারের ক্ষুদ্র ও কুটির শিল্পের মন্ত্রী মানব মুখোপাধ্যায়।



তারপরেও দীর্ঘ কয়েক বছর ধরে প্রকল্পের কাজ থমকে যায়।২০১১ সালে তৃনমুল সরকার আসার পরেই আবার শুরু হয় প্রকল্পের কাজ।আজ তার আনুষ্ঠানিক ভাবে উদবোধন হোল বলরামপুর শেল্যাক ক্লাস্টার এর শিল্প কেন্দ্র।বলরামপুর রথতলা ময়দানের অদুরে এই ক্লাস্টার এর উদবোধন করে জেলাপরিষদ এর সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়।এদিন হোম যোঞ্জের মধ্য দিয়ে যযন্ত্রপাতির কাজ শুরু হয়।এবিষয়ে বলরামপুর সমবায় লাক্ষা ক্লাস্টারের সম্পাদক রঞ্জিত মাঝি জানান,বলরামপুরের ক্ষুদ্র কুটির লাক্ষা শিল্প বতর্মানে নানা সমস্যায় ছিল।



জলের সমস্যা থেকে আধুনিক যন্ত্রপাতির যা প্রয়োজন তা এতদিন ছিল না।এবার পর্যাপ্ত পরিমাণে জল ও মেশিনের ব্যবহারের ফলে বাড়বে উতপাদন।



 ফলে বাজারের চাহিদা মতো যোগান দেওয়া যাবে।পুরুলিয়া জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার প্রবীর রায় জানান,এই প্রকল্পের কাজ শুরু হয় দুহাজার আঠারো সালের মার্চ মাসে।তারপর ভোট এবং কোভিডের কারনে থমকে যায়।তাই কিছুটা সময় পেরিয়ে যায়।এবার সম্পুর্ন রুপে কাজ শুরু হোলো।



এতে প্রায় চারকোটি টাকা বরাদ্দ হয়েছে।তাতে রাজ্য সরকার ৯০ শতাংশ এবং সমবায় সমিতির সদস্য রা ১০ শতাংশ টাকা দিয়েছেন এই গুচ্ছ প্রকল্প গড়তে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...