,বাজকুল
গত কয়েক দিন প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর জেলার বিস্তৃর্ণ এলাকা জুড়ে জলমগ্ন। ভগবানপুর ১ ব্লকের কাজলাগড় অঞ্চলের তেঠবাড়ি এলাকায় ৬০ জন ছাত্রছাত্রী শিশু কিশোরদের হাতে ত্রাণ বিতরণ করলো এস ইউ সি আই (সি) দলের কিশোর সংগঠন কমসোমল। প্রত্যেকের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়।
এই ত্রাণ শিবিরে উপস্থিত থেকে ত্রাণ তুলে দেন দলের বাজকুল লোকাল কমিটির সম্পাদক গোপাল পাত্র, কমসোমলের জেলার যুগ্ম ইনচার্জ সুদর্শন মান্না সহ অন্যান্য সদস্যরা। বিভিন্ন এলাকার মানুষদের সহযোগিতায় এই ত্রাণ শিবির সফল হয়।

