রীতা মণ্ডল গোপ , উত্তর দিনাজপুর ।
শহরের সঙ্গে পাল্লা দিয়ে পুজো মণ্ডপে প্রতিবছর নতুনত্ব নিয়ে আসেন চোপড়ার বেশকিছু পূজা কমিটি । তারমধ্যে উল্ল্যেখযোগ্য সোনাপুর অঞ্চলের নটি গছ সার্বজনীন দুর্গাপূজা কমিটি ।পুজো কমিটির সম্পাদক রাজু সিংহ জানান, প্রত্যন্ত গ্রাম্য এলাকায় দর্শক টানতে তারা প্রতিবছরেই মণ্ডপ এবং থিমে নতুনত্ব নিয়ে আসেন ।এর আগে তারা পুলওয়ামা হামলার থিম করে দর্শনার্থীর মন জয় করেছেন ।
তাই এবারে তাদের মণ্ডপ যুদজাহাজ । মা এবার স্বপরিবারে যুদ্ধ জাহাজে অবস্থান করবেন ।এছাড়াও নবমীর দিন তাদের বিশেষ আকর্ষণ থাকছে নরনারায়ন সেবা ।যার মাধ্যমে সমস্ত দর্শনার্থীদের খিচুড়ি খাওয়ানো হবে ।এবারে তাদের পুজো ৫২ তম বর্ষে পদার্পন করেছে ।

