সংবাদদাতা, অন্ডাল :
শুক্রবার সন্ধ্যায় উখড়া গ্রামের কাকরডাঙ্গা পাড়ায় আয়োজিত হল তৃণমূলের শাখা সংগঠন "বঙ্গজননীর"- প্রথম সভা । সংগঠনের ব্লক সভানেত্রী মীনা কোল, উখরা অঞ্চল সভানেত্রী কল্পনা বাউরী, প্রিয়া সূত্রধর ছাড়াও সভাতে উপস্থিত ছিলেন দলের পক্ষে ব্লক সভাপতি (অন্ডাল) কালোবরন মন্ডল, শরন সাইগল সহ অন্যরা ।
এদিনের সভায় 500 মহিলা উপস্থিত ছিলেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় । মীনা কোল, কল্পনা বাউরী রা জানান রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে মানুষকে অবগত করা ।
সেই সকল প্রকল্পের সুবিধা যাতে তারা পান সেই ব্যাপারে সাহায্য করা ও এলাকার মানুষের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলায় "বঙ্গজননী" সংগঠনের উদ্দেশ্য । সেই উদ্দেশ্যেই আজকের সভা বলে জানান তারা ।


