নিখোঁজ ব‍্যাক্তির সন্ধানে,শ‍্যামপুর




শ্যামপুর দুই ব্লকের গোবিন্দপুর গ্রামের বিশ্বজিৎ কুঁতি ( বয়স-২৬) , বাবার নাম- অবনীন্দ্র  কুঁতি , গত ১৭ই অক্টোবর ২০২১ তারিখ থেকে নিখোঁজ।  সুত্র মারফত জানাগেছে , বরাহনগর থানা এলাকায় তিনি সোনার কাজে যুক্ত ছিলেন। 



স্হানীয় শ্যামপুর থানায় বাড়ির লোকজন মিসিং ডায়েরী করতে গেলে থানার ডিউটি অফিসার পরামর্শ দেন, যে এলাকা থেকে বিশ্বজিৎ নিখোঁজ হয়েছেন সেই এলাকার থানায় অর্থাৎ বরাহনগর থানায় যোগাযোগ করতে।



 সেইমত কলকাতার বরাহনগর থানায় মিসিং ডায়েরী করা হয়। মাঝে বেশ কয়েকদিন দিন কেটে গেলেও খোঁজ নেই বিশ্বজিৎ এর। তাই চরম হতাশায় ভুগছেন আত্মীয়স্বজন সহ বাড়ির লোকজন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...