সর্বধর্ম সমন্বয় সভা,বিশ্বনবী দিবস উপলক্ষে,উলুবেড়িয়ার জগদীশপুর বিশ্বনবী দিবস উপলক্ষে উলুবেড়িয়ার জগদীশপুর আশিক এ রসুল আলেমার্স সোসাইটির উদ্যোগে দুদিন ব্যাপী মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো উলুবেড়িয়ার জগদীশপুর মোড়ে,
প্রথম দিন গত মঙ্গলবার ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, দ্বিতীয় দিন বুধবার ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির,45জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন,
সাধারনের জন্যে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা লেবুলাইজার পরিষেবার উদ্বোধন হয়।
বুধবার সন্ধ্যায় এক সর্বধর্ম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সর্বধর্ম সমন্বয় সভায় উপস্থিত ছিলেন বাগনান খাজুরটি খানকা শরীফের পীর সৈয়দ শাহ আতেফ আলী আল কাদেরী আল হাসাইনি,
তিনি তার বক্তব্যে বিশ্বনবীর জীবনে র একাধিক দিক নিয়ে আলোচনা করেন।
রাজ্যের জনস্বাস্থ্য ও কারীগরী মন্ত্রী পুলক রায় তার বক্তব্যে বলেন বর্তমানে বিশ্বনবীর আদর্শ বর্তমান সমাজে আমাদের প্রত্যকের জন্যে জানা জরুরী প্রয়োজন,
বৌদ্ধ ধর্মগুরু ড:অরুণ জ্যোতি মহাথের,তার বক্তব্যে বিশ্বনবীর জীবনের একাধিক দিক নিয়ে আলোচনা করেন,এবং সংখ্যালঘু উন্নয়নে বর্তমান রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন।
পরে এক প্রশ্নের জবাবে বলেন বিভিন্ন দেশে সংখ্যালঘুরা নির্যাতিত, এ বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
শিখ ধর্মগুরু বচ্চন সিং,খ্রিস্টান ফাদার রঞ্জন দাস,পরমানন্দজী মহারাজ, প্রত্যেকেই তাদের বক্তব্যে মানবতার কল্যানে সকল ধর্ম বর্ন নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্যে আহ্বান জানিয়েছেন।
উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু,তার বিধায়ক তহবিল থেকে জগদীশপুর আলেমার্স সোসাইটিকে মানবতার কাজের জন্যে একটি এ্যামবুলেন্স দেওয়ার প্রতিশ্রুতি দেন,
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক আজিজুর রহমান, দেবাশীষ ব্যানার্জী,
সেখ আকবর আলী, মোকাররম হোসেন কাদরী,সেখ মেহেতাব উদ্দিন, সেখ সাlবিরুদ্দিন, সাদ্দাম জমাদার, মাফুজ আলম ভান্ডারী, মাসুদ ভান্ডারী, আতিয়ার রহমান,সহ আরো অনেকে ।
অনুষ্ঠান শেষে সকল মানব জাতির কল্যানে বিশেষ প্রার্থনা করা হয়।
পুরো অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সেখ মুশিয়ার রহমান।







