বাংলার লক্ষ্মীগ্রাম হাওড়ার খালনায় লক্ষ্মীপূজার প্রস্তুতি চলছে,

  


বাবু হক,,,,, 

হাওড়া জেলার আমতা দুই নম্বর ব্লকের খালনা গ্রাম পঞ্চায়েতের রায়, মল্লিক, রীত দত্ত বাড়ির ও বিভিন্ন ক্লাব, সমিতি, সংঘ,খালনা নদী মাতৃক হওয়ায় দামোদর নদী, রূপনারায়ণ নদী,মুণ্ডেশ্বরি নদী,হুড়হুড়িয়া খাল,বেগুনেঘাটা দহ ,সর্টকাট চ‍্যানেল ,,, দিয়ে ঘেরা পূর্বে ও এখন । 

তখন নদ ,নদী দিয়ে ব‍্যাবসা বানিজ্য করতো এলাকার মানুষ জন। সেই থেকে কোজাগরী লক্ষ্মী পূজার চল চলে আসছে,,গৃহে গৃহে ও বারোয়ারি পুজো, সার্বজনীন পূজা, ক্লাব ,সমিতি, সংঘে কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের সেবা প্রদান খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মেলা ও হাজারো বিকিকিনির সম্ভার নিয়ে ডালি পসরা সাজিয়ে বসে বিক্রেতারা। কয়েক মাস ধরে নিজেরাই নিজেদের মতো করে লক্ষ্মী ঠাকুর,মণ্ডপ,আলোক সজ্জায় ভরিয়ে তোলে। 



গত কয়েক বছর নভেল করোনার কারনে জয়পুর থানার লক্ষ্মী গ্রাম খালনায় লক্ষ্মীপূজায় কিছুটা হলেও তার ছাপ পড়েছে। আগামী বুধবার থেকে তিন দিনে পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নভেল করোনার সকল প্রকার বিধিনিষেধ মেনে লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হবে বলে জানান এলাকার সমাজকর্মী নব সানা। ছোট ,বড়ো , মাঝারি, বিগ বাজেটের মিলিয়ে প্রায় পঞ্চাশ থেকে সোত্তরটি ও বিভিন্ন বাড়িতেও লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয় বলে জানান খালনার প্রাক্তন প্রধান গৌতম চক্রবর্তী। আজকে খালনা এলাকায় লক্ষ্মীপূজার প্রস্তুতি দেখতে গিয়ে দেখা গেল এলাকায় এলাকায় প্রস্তুতি চলছে কোথাও মণ্ডপ তো আবার কোথাও কোথাও মণ্ডপ ও লক্ষ্মী প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে।



 ষাট সদস্যের খালনা মিতালী সংঘ , আটত্রিশ তম বর্ষপূর্তি মণ্ডপ তৈরি ও প্রতিমা তৈরির কাজ চলছে আমাদের প্রিয় মাতৃভূমি ভারতের ইণ্ডিয়া গেটের আদলে মণ্ডপ তৈরি করা হবে, বস্ত্র বিতরণ করা হবে বলে জানান সন্দীপন দাশ। পশ্চিমবঙ্গ বাই সাইকেল ট‍্যুরিষ্ট এ‍্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব সেখ রফিকুল ওয়াহেদ মহম্মদ সহিদুল হক বলেন ঐ তিনদিনে রাজ‍্যের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো সনাতন ধর্মাবলম্বীদের ও দর্শনার্থীদের ভিড় জমবে,পরজাপ্ত পানিয় জল, অগ্নিনির্বাপণ, পুলিশ মোতায়েন করা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...