চিকিৎসা করাতে আসার সময় অটো উল্টে আহত তিনজন




মালদা:
 মালদা শহরে চিকিৎসা করাতে আসার সময় অটো উল্টে আহত তিনজন। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গাজোল থানার আদিনা হিমঘর এলাকায়। আহতরা বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে আহতরা হলেন টুডু সাহানি, ললিতা সাহানি এবং ওই অটোচালক আজমীর হোসেন। জানা যায় এদিন দুপুরে একটি অটো করে মালদা শহরে চিকিৎসার জন্য আসছিলেন টুডু সাহানি এবং তার পরিবারের সদস্যরা।



 ঠিক সেই সময় আদিনা হিমঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার ধাক্কা মারলে অটোটি উল্টে যায়। ঠিক সেই সময় আলাদিনের মায়ার প্রদীপের মতো এক ব্যবসায়ী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ঘটনা দেখতে পেয়ে আহতদের নিজস্ব গাড়িতেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। জানা গেছে বর্তমানে আহতরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...