উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে হারিয়ে বিপুল ব্যবধানে জয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের

 মালদা:- 




ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে হারিয়ে বিপুল ব্যবধানে জয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। আনন্দিত হয়ে সারা রাজ্য জুড়ে আনন্দ-উল্লাসের মেতেছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। রবিবার সন্ধ্যায় ঢাকঢোল বাজিয়ে আনন্দ উৎসবের মাতলেন ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরাও। মালঞ্চপল্লী সাবওয়ে রেলগেট থেকে একটি সুবিশাল বিজয় মিছিল বের হয়। সেখান থেকে আনন্দ উল্লাস উৎসাহের সহিত বিজয় মিছিলে মালঞ্চপল্লী, নেতাজী কলোনি, কৃষ্ণপার্ক, সিংপাড়া সহ বিভিন্ন এলাকায় মিছিল ঘুরে মালঞ্চ পল্লীতে এসে শেষ হয়।মিছিলে উপস্থিত প্রাক্তন কাউন্সিলর মনা মন্ডল, তৃণমূল যুব নেতা সৌভিক মন্ডল সহ অন্যান্য নেতাকর্মীরা।


বাইট:-সৌভিক মন্ডল


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...