নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ইসিএলের গোডাউনে চুরি


সংবাদদাতা, অন্ডাল :

 ইসিএলের একটি গোডাউনে চুরির ঘটনায় এলাকায় ছড়ালো চাঞ্চল্য । বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে 2/7 মদনপুর এলাকায় ইসিএল সংস্থার জে,কে রোপওয়ে গোডাউনে । 


স্থানীয় সূত্রে খবর, মদনপুর এলাকায় ইসিএলের জে,কে রোপওয়ে গোডাউনে বৃহস্পতিবার রাত্রি বারোটা নাগাদ পনেরো-কুড়ি জন সশস্ত্র দুষ্কৃতী দল হানা দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মূল্যবান কিছু সরঞ্জাম নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দলটি । গোডাউনের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী নির্মল বাউরি জানান রাত্রি বারোটা নাগাদ পনেরো-কুড়ি জন দুষ্কৃতী গোডাউনে হানা দেয় । আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা বলে নির্মল বাবু জানান । সে সময় ঘটনা স্থলে পৌঁছায় পুলিশের একটি টহলদারি দল ।



 পুলিশ চলে আসায় দুষ্কৃতী দলটি কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয় । শুক্রবার সকালে ইসিএলের নিরাপত্তা আধিকারিক ইউ,কে পান্ডে বলেন গোডাউনে সংস্থার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাখা থাকে । তালা ভেঙ্গে গোডাউনে লুটপাট চালায় দুষ্কৃতীর দলটি । চুরি যাওয়া জিনিসের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানান তিনি । ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে অন্ডাল থানার পুলিশ সূত্রে খবর ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...