পাইথন উদ্ধার ।



সংবাদদাতা, লাউদোহা : 

গৃহস্থের বাড়ির গোয়াল ঘর থেকে উদ্ধার হল বিশাল আকৃতির একটি পাইথন সাপ । বৃহস্পতিবার সাপটি উদ্ধার হয় গোগলা পঞ্চায়েতের নতুনডাঙ্গা পালপাড়া এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুনডাঙ্গা পাল পাড়ার বাসিন্দা উজ্জ্বল ঘোষ এর বাড়ির গোয়াল ঘর থেকে বৃহস্পতিবার সকালে উদ্ধার হয় একটি ছ'ফুট লম্বা পাইথন সাপ । 


এদিন সকালে উজ্জ্বল বাবু গোয়াল ঘর থেকে খড় আনতে গেলে সাপটি তার নজরে পড়ে । সাপের খবর ছড়িয়ে পড়তেই উজ্জ্বল বাবুর ঘরে ভিড় জমান পাড়া-প্রতিবেশীরা ।
 খবর দেওয়া হয় পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা রতন ব্যানার্জিকে । তিনি এসে সাপটি উদ্ধার করেন । রতন বাবু জানান সাপ-টি উদ্ধার করে তুলে দেওয়া হয় লাউদোহা বনদপ্তর এর হাতে ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...