বাংলার পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ*



সেখ সামসুল ,ইলামবাজার, বীরভূম

"অজয় নদে বান ডেকেছে ,
 ঘর বাড়ি সব তলিয়ে গেছে .."
ছোটবেলার এই ছড়াটি আজ বাস্তবে পরিণত হয়েছে,


সত্যিই আজ অতি প্রবল বৃষ্টির জেরে এবং ঘন ঘন নিম্নচাপের ঘনীভূত হচ্ছে আকাশ ,আকাশের মেঘের যেন ভ্রুকুটি দেখতে পাচ্ছি কিছুদিন পরপর ,বিভিন্ন নালা-নর্দমা জলমগ্ন আজ
কয়েকদিনের আকাশ ভাঙা বৃষ্টিতে বাংলার দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণ ২৪পরগনার বিস্তীর্ণ এলাকা জলের নীচে। 



চাষের জমি থেকে ঘরবাড়ি ভয়ংকর ভাবে ক্ষতিগ্রস্থ। তার উপর হিন্দি সাম্রাজ্যবাদী দিল্লীর D.V.C অবৈধভাবে জল ছেড়ে দেওয়ার ফলে ক্ষয়ক্ষতির হিসেব নাই।


পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বিভিন্ন ক্ষতিগ্রস্থ অঞ্চল ঘুরে অসহায় বাঙালির পাশে দাঁড়াতে আজ পূর্ব বর্ধমান বাংলা পক্ষ-র সহযোদ্ধারা কেতুগ্রাম বিধানসভায় কেতুগ্রামে শুকনো খাবার ও ত্রিপল বিলি করা হল।



 বিভিন্ন জায়গায় পরিদর্শন করা হলো বাংলার পক্ষ যেভাবে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ালো সাধারণ মানুষ অনেক খুশি তারা সাহায্য পেয়ে।
সেখ সামসুল ,ইলামবাজার, বীরভূম

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...