আদিবাসী শিক্ষককে চোর সন্দেহে মারধরের প্রতিবাদে

 

মালদা: 

আদিবাসী শিক্ষককে চোর সন্দেহে মারধরের প্রতিবাদে এবং মূল অভিযুক্ত ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন কাউন্সিলর পরিতোষ চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামল মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম সহ কয়েকটি জেলার আদিবাসীদের কয়েকটি সংগঠন। 







শুক্রবার সকাল থেকে এই মর্মে আদিবাসীরা হাতে তীর ধনুক সহ রথবাড়ি এলাকায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। তার পাশাপাশি গোটা শহর জুড়ে মিছিল করে বিভিন্ন আদিবাসী সংগঠনের কয়েক হাজার সদস্য। এদিকে দীর্ঘ সময় মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

উল্লেখ্য সম্প্রতি ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চ পল্লী এলাকায় চোর সন্দেহে আদিবাসী শিক্ষক সুদীপ টুডুকে মারধোর করে প্রাক্তন কাউন্সিলর পরিতোষ চৌধুরী সহ অন্যান্যরা বলে অভিযোগ। এই ঘটনায় দুই অভিযুক্ত কে গ্রেপ্তার কোরলেও মূল অভিযুক্ত পরিতোষ চৌধুরী এখনো পলাতক। মূল অভিযুক্তকে গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবিতে এই মর্মে এদিন দুপুর 12:30 থেকে প্রায় সোয়া 2 টা পর্যন্ত রথবাড়ি এলাকায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসীরা। 72 ঘণ্টার মধ্যে দোষীকে ধরার দাবি জানান। তাছাড়া তারা আবার বড়োসড়ো আন্দোলনে সামিল হবেন বলে জানান। জেলা পুলিশের আশ্বাসে অবশেষে অবরোধ ওঠে।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...