পুজোর মুখে শিশুদের নতুন পোশাক বিলি এবং মধ্যাহ্নভোজের আয়োজন

 মালদা, ৯ অক্টোবর । মালদা প্রেস এন্ড ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুজোর মুখে শিশুদের নতুন পোশাক বিলি এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হলো। শনিবার সকালে কালিয়াচক ১ ব্লকের নজরুল মঞ্চ ভবনে এই সামাজিক গঠনমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ডিএসপি প্রশান্ত দেবনাথ, কালিয়াচক থানার আইসি মদন মোহন রায়, বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার সহ সংশ্লিষ্ট এলাকার বিশিষ্টজনেরা।








এদিন একশোরও বেশি শিশুদের নতুন পোশাক দেওয়া এবং সেই সব শিশু ও অভিভাবকদের দুপুরের মধ্যাহ্নভোজের আয়োজন করার ব্যবস্থা করা হয় সাংবাদিকদের এই সংগঠনের পক্ষ থেকে। এবারে এই সংগঠনের ১৮ তম বর্ষপূর্তি । সপ্তমীতে মালদা শহরের ফোয়ারা মোড়ে করোনা যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান পালন করা হবে মালদা প্রেস এন্ড ফটোগ্রাফারস্ অ্যাসোসিয়েশনের পক্ষ। থেকে। 


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...