বাংলাদেশে ধর্মীয় সন্ত্রাসের বিরোধিতায় মালদা শহরে বিক্ষোভ মিছিল,

মালদা,২১ অক্টোবর :

 বাংলাদেশে ধর্মীয় সন্ত্রাসের বিরোধিতায় মালদা শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করল বিশ্ব হিন্দু পরিষদ।



বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মালদা শহরের বালুচর এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে অংশ নেন রামকৃষ্ণ মিশনের মহারাজ, ভারত সেবাশ্রমের মহারাজ, বিশ্ব হিন্দু পরিষদের সদস্য এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা। খোল করতাল এবং হাতে গেরুয়া ঝান্ডা নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন হাজারো কর্মী-সমর্থক।



বাংলাদেশ ধর্মীয় সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল সারা শহর পরিক্রমা করে। মিছিল শেষ হয় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে। সেখানে দীর্ঘক্ষন বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল শহরের বিভিন্ন এলাকায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...