কল্যান দত্ত: পূর্ব বর্ধমান
আবারও হেলমেট বিহীন বাইক চালকদের সতর্ক করতে এবং সমস্ত যানবাহনের নথি পত্র যাচাই করতে শহর বর্ধমানে বিশেষ অভিযান চালানো হল।
বর্ধমান শহরের পার্কাস রোড মোড়, নবাবহাট, কার্জন গেট,স্টেশন মোড়,বিসি রোড ও পারবীরহাটা এলাকায় ট্রাফিক পুলিশ আধিকারিক এর উপস্থিতিতে শহরের যানজট মুক্ত করতে এবং হেলমেট বিহীন চালকদের আটক করে গাড়ি নথিপত্র দেখতে বর্ধমান শহরে বিশেষ অভিযান চালানো হয়। এবং বহু মোটরবাইক আটক করা হয়।

