-মা মাটি-মানুষের সরকারের উন্নয়নের আলোকশিখায় আলোকিত হবে শান্তিপুর :অভিষেক বন্দ্যোপাধ্যায়




ফারুক আহমেদ ,




বিজেপির বিরুদ্ধে শান্তিপুরের মানুষের গণতান্ত্রিক প্রতিবাদ আসন্ন উপনির্বাচনে ভোটবাক্সে প্রতিফলিত হবে নির্বাচন প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদৃঢ় কণ্ঠে আন্তরিক উচ্চারণ মানুষের মনে দাগ কেটেছে। চারটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার সুনিশ্চিত শুধু সময়ের অপেক্ষা। 


তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন "মহাপ্রভু চৈতন্য দেবের পদধূলিতে পবিত্র শান্তিপুরের মাটি। সম্প্রীতি-সৌহার্দ্য, ঐক্য-ভ্রাতৃত্বের প্রতিফলন দেখা যায় এই পুণ্যভূমিতে। শান্তিপুরের বাতাসে অনুরণিত হয় সর্বধর্ম সমন্বয়ের সুর।



 তাই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে এই মাটি প্রতিবাদে গর্জে উঠবেই। বাংলার মানুষ মানবধর্মের উপাসনা করে। যে বিচ্ছিন্নতাবাদী শক্তি ধর্মের জিগির তুলে বাংলার পুণ্যভূমিতে আবারও বিভাজনের বিষবাষ্প ছড়ানোর চেষ্টা করছে, শান্তিপুরের মানুষ তাদের জামানত বাজেয়াপ্ত করবে। এই বিধানসভায় আসন্ন উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে আয়োজিত আজকের নির্বাচনী প্রচারের কিছু মুহূর্ত।



 বিভ্রান্তি সৃষ্টিকারী ও প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক শক্তি বিজেপির বিরুদ্ধে শান্তিপুরের মানুষের গণতান্ত্রিক প্রতিবাদ আসন্ন উপনির্বাচনে ভোটবাক্সে প্রতিফলিত হবে। আগামীদিনেও মা-মাটি-মানুষের সরকারের উন্নয়নের আলোকশিখায় আলোকিত হবে শান্তিপুর।"

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...