পেট্রোল পাম্পে ডাকাতি কাণ্ডে পাটনা যোগ, ধৃত এক দুষ্কৃতী ।



সংবাদদাতা, অন্ডাল:- 

সেপ্টেম্বর মাসের 2 তারিখ জাতীয় সড়ক সংলগ্ন দূবচুরিয়া মোড়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে একটি পেট্রোল পাম্পে । সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বিহারের পাটনা থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল অন্ডাল থানার পুলিশ । ডাকাতির দিন পাম্প কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে চম্পট দেয় দুষ্কৃতীরা ।


 ঘটনাটি ঘিরে আতঙ্ক ছড়ায় এলাকায় । তদন্তে নেমে সেপ্টেম্বর  মাসের 9 তারিখ কলকাতার উল্টোডাঙা থেকে মোহাম্মদ শাহনাজ ও আরশাদ আলী নামে দুই দুষ্কৃতী কে পাকড়াও করে পুলিশ । সাথে উদ্ধার হয় ডাকাতির দিন ব্যবহার করা চারচাকা একটি গাড়িও । ধৃত দুই দুষ্কৃতী কে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ । সেই সূত্রে ফের  উত্তর 24 পরগনা এলাকা থেকে 5 দুষ্কৃতী ধরা পড়ে  পুলিশের জালে । তদন্তকারীদের দাবি তারা সকলেই পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় যুক্ত । ধৃতদের জিজ্ঞাসাবাদ ও পেট্রোল পাম্পে থাকা সিসিটিভি ফুটেজ দেখেই এই পাঁচ জনকে চিহ্নিত করা গেছিল বলে পুলিশ সূত্রে খবর । তাদের  জিজ্ঞাসাবাদ করে পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় জড়িত আরো এক দুস্কৃতিকে পাটনা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম রুস্তম খান ।



 বাড়ি বিহারের পাটনার দলহীনপুর থানার আইনখান এলাকার । গোপন সূত্রে খবর পেয়ে তাকে বিহারের পাটনা থেকে গ্রেপ্তার করে পুলিশ । শুক্রবার ধৃত আসামীকে দুর্গাপুর আদালতে তোলা হয় । জিজ্ঞাসাবাদের জন্য ধৃত আসামি কে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...