রীতা মণ্ডল গোপ , উত্তর দিনাজপুর ।
75 তম বর্ষপুতর্তিতে ভারত সরকারের নেহরু যুবকেন্দ্র - উত্তরদিনাজপুরের সহযোগিতায় এবং চোপড়ার দাসপাড়া নবদিশা এনজিও এবং লক্ষীপুর ইয়ং ষ্টার ক্লাবের ব্যবস্থাপনায় আজাদী কা অমৃত মহাৎসব উপলক্ষে CLEAN INDIA শীর্ষক একটি সাফায় অভিযান করা হলো ঘিরনিগাও জিপির বিভিন্ন এলাকায়।
সমগ্র ব্লকব্যাপী একমাস ধরে বিভিন্ন কর্মসুচীর ব্যবস্থা করা হয়েছে বলে সংস্থা সূত্রে খবর।এর মূল উদ্দেশ্য হল দেশকে প্লাস্টিক মুক্ত করা।
আজকে দাসপাড়া গ্রামীণ হাসপাতাল ও পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় সাফায় অভিযানে সামিল ছিলেন স্থানীয় জিপি সদস্য প্রতিনিধি সমাজসেবী জাকির হুসেন,সইফুল আলম এবং আয়োজক সংস্থার পক্ষে মান্নান ও আনিসুর সাহেব.
এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী


