অচৈতন্য অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করলো মালদা রেল পুলিশ। শুক্রবার সকালে মালদা রেল স্টেশন থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসেন রেল পুলিশ। যদিও ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। রেল পুলিশ সূত্রে জানা যায় এদিন সকালে মালদা রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে।
এর পরই তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ওই ব্যক্তির নাম পরিচয় না জানা গেলেও বয়স আনুমানিক ৪০ বছর। তার নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে রেল পুলিশ।