শ্যামপুর এক নম্বর ব্লকের শ্যামপুর তিন রাস্তার মোড়ে সুলভ জলসত্রের শুভ উদ্বোধন করলেন হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ মাননীয় নদেবাসী জানা। যার ফলে এলাকার এবং সাধারণ পথ চলতি মানুষ মাত্র এক টাকার বিনিময়ে পরিশ্রুত পানীয় জল পাওয়ার সুবিধা লাভ করলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্লকের বিডিও তন্ময় কার্য্যী, শ্যামপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ নাজরীন, সহ সভাপতি প্রশান্ত মণ্ডল সহ আরো বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এই শুভ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ জন।