হাসপাতাল থেকে ছুটি দেওয়ার 24 ঘণ্টার মধ্যে নবজাতকের মৃত্যু।

হাসপাতাল থেকে ছুটি দেওয়ার  24 ঘণ্টার মধ্যে নবজাতকের মৃত্যু। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হেনস্তা। মালদার রতুয়া গ্রামীণ হাসপাতালের ঘটনা। উত্তেজনা থাকায় এলাকায় মোতায়েন পুলিশ বাহিনী। ভাঙচুরের অভিযোগে আটক এক।


জানা গিয়েছে, গত মঙ্গলবার রতুয়ার বাহারালের দাঁড়া গ্রামের বাসিন্দা মুন্নি খাতুন অন্তঃসত্ত্বা অবস্থায় ভর্তি হন হাসপাতালে। ওইদিনই পুত্র সন্তানের জন্ম দেন তিনি। এরপর গতকাল তাঁকে হাসপাতাল থেকে নবজাতক সহ ছুটি দিয়ে দেওয়া হয়। পরিবারের দাবি বাড়িতে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে ওই নবজাতক। চিকিৎসার জন্য আনার আগেই মৃত্যু হয় নবজাতকের।



 এরইজেরে মৃত সদ্যজাতকে কোলে নিয়ে হাসপাতালে হাজির হন রোগীর পরিবারের লোকজন। এরপরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের  গালিগালাজ ও মারধর করা হয়।  ছুড়ে ফেলা হয় চেয়ার,  টেবিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার পুলিশ। ঘটনার জেরে নিরাপত্তাহীনতায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক এবং ভারপ্রাপ্ত ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক।  what's app e

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...