কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1896 সালের 19 শে অক্টোবর জলপথে মেদিনীপুর ক্যানেলে নৌকা যোগে উড়িষ্যা যাবার জন্য মেদিনীপুর খালের উপর দিয়ে গিয়েছিলেন।
উড়িষ্যা যাত্রাপথে উলুবেড়িয়ার বাঁশবেড়িয়াতে তিনি রাত্রি বাস করেন।
আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশবেড়িয়ায় রাত্রিযাপনছর 125 তম বর্ষপূর্তি।
এই উপলক্ষে বাঁশবেড়িয়া রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটিকে স্মরন করা হয়,
এই স্মরনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারীগরী মন্ত্রী পুলক রায় মহাশয়,
বিখ্যাত লোকসংস্কৃতি গবেষক তপন কুমার সেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তপন কুমার দাস ,
গবেষক শুভেন্দু দত্ত, কৃষ্ণ পদ ঘোষ মহাশয় সহ আরো অনেকে,
অনুষ্ঠানে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান,ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ও বক্তব্যের মধ্যে দিয়ে দিনটি স্মরণ করা হয়।





