গণেশের আরাধোনায় তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ



 
নিজস্ব সংবাদদাতা,হাওড়া: 

গণেশের আরাধনায় মেতে উঠেছে গোটা দেশ। মহারাষ্ট্রের ঘটা করে গণেশ পুজো এবার পাড়ি দিয়েছে এই বাংলায় । সেই পুজোর হালকা স্মৃতি এবার হাওড়াতেও । সেই পুজোয় মাতোয়ারা এবার হাওড়ার বড় , মাঝারি ও ছোট  গলি। এমনই একটি সংগঠন হাওড়ার ডোমজুড়ের শলপ অঞ্চল তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ট। 



গত তিনদিন ধরে তাঁদের গণেশ পুজো হাওড়ার বাতাসে এনেছে স্নিগ্ধতার গন্ধ । এই পুজো সম্পন্ন হয়েছে ডোমজুড়ের বিধায়ক তথা হাওড়া সদরের তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষের নেতৃত্বে । গত দশ তারিখ শুক্রবার   তিনিই ফিতে কেটে এই পুজোর উদ্বোধন করেন। সেদিনকে তাঁর উপস্থিতিতেই দুঃস্থ মহিলাদের শাড়ি ও  ছোট ছোট ছেলে মেয়েদের জামা প্যান্ট বিতরণ করা হয়। এগারো তারিখ শনিবার পুজোর দ্বিতীয় দিনে হয় গনেশ ঠাকুরের ভোগ বিতরণ, জাগরণ অনুষ্ঠান ও হোম যজ্ঞ। 


বিধায়ক নিজে সেই হোম যজ্ঞে  উপস্থিত ছিলেন।    আজ রবিবার মহা ভক্তি সহযোগে  এই ঠাকুরের বিসর্জন হয়। পুজো উদ্যোক্তাদের মধ্যে ছিলেন চিকিৎসক রাজেস কুমার রজক, অঙ্ক জয়সোয়াল, অরুন সাউ, প্রমোদ সাউ, মনিকান্ত সাউ, দয়ানন্দ সাউ, মনোজ কুমার ও অমিত সাউ। এই গণেশ পুজোয় শলপ অঞ্চলের প্রায় সমস্ত তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন । অতিথি হিসেবে চিকিৎসক মনোরঞ্জন দেয়াশীও উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানে সকল শ্রেণীর অগণিত মানুষ ও ভক্ত সমাগম হয়। 
  
 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...