মামার বাড়ি বেরাতে এসে নদীতে তলিয়ে গেল শিশু কন্যা




মালদা-

 মামার বাড়ি বেরাতে এসে নদীতে তলিয়ে গেল শিশু কন্যা। ঘটনা মালদার মোথাবাড়ি থানা এলাকার বাঙিটোলার। মাত্র ৮ বছরের এই শিশু কন্যা নাইমা খাতুনের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। আটগাম্বা গ্রামের বাসিন্দা নাইমা পাশের বাঙিটোলায় তাঁর মামার বাড়ি বেরাতে আসে গত তিন দিন আগে। গতকাল বেলা দশটার পর কাছেই ভাগিরথী নদীতে স্নান করতে যায়। 



জল এই সময় উত্তাল থাকায় তলিয়ে যায় সে। প্রত্যক্ষ দর্শী রা ছুটে খবর দিলে চাঞ্চল্য ছড়িয়ে পটে গ্রামে।খবর দেওয়া হয় থানা,ব্লক প্রশাসনকে। ডাকা হয় ডুবুরি। তবে অভিযোগ ডুবুরি থেকে শুরু করে প্রত্যেকেই আসতে কয়েক ঘন্টা দেরি করে। ফলে সারা দিন ধরে তল্লাশি করেও খোঁজ  মেলে না নাইমার। আজ সকালে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...