গ্রামের দুস্থ অথচ মেধাবী ৮২ জন ছাত্র ছাত্রী দের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান



১১ই সেপ্টেম্বর ২০২১,

 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর  দ্বিশত- জন্ম বার্ষিকী উদযাপন কমিটি উদ্যোগে ভাটোরা ইউনিয়ন হাই স্কুলে .



স্থানীয় অনেকগুলি গ্রামের দুস্থ অথচ মেধাবী ৮২ জন ছাত্র ছাত্রী দের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান হয়। 


ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নইমুদ্দিন ছাড়াও স্থানীয় মানুষ জন অনুষ্ঠানটি সুসম্পন্ন করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিদ্যাসাগর মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান ও সংক্ষিপ্ত আলোচনার পর অভিভাবকদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।



 উপস্থিত ছিলেন কমিটির সভাপতি শিক্ষক সুনীলকুমার দলুই, শিক্ষক চন্ডীচরণ মাইতি, শিক্ষক তাপস দে, ডক্টর কুমার রাউত, সম্পাদক বিশ্বনাথ বেরা, পম্পা সরকার,  সহ সমিতির সদস্যবৃন্দ। 



 প্রসঙ্গত লক্ষণীয় এই শিক্ষা সামগ্রী অনুষ্ঠানে দুস্থ মিড ডে মিল কর্মীদের উপস্থিতি উল্লেখযোগ্য।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...