নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া।
প্রতিমাসে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা গন এবং মিড ডে মিলের রাঁধুনীরা আসেন ছাত্রছাত্রীদের অভিভাবকদের মিড ডে মিলের চাল,আলু,ডাল বিতরণ করতে।
আজ বৃহস্পতিবার হঠাৎ স্থানীয় একজন দেখতে পান বিদ্যালয়ের রান্নাঘরে তালা লাগানো নাই, তিনি বিষয়টি বিদ্যালয়ের রাঁধুনিকে জানান,
রাঁধুনির দিদি এসে দেখতে পান রান্নাঘরের তালা ভেঙ্গে মিড ডে মিলের ঘরের ভেতরে রান্নার জন্য গ্যাসের সিলিন্ডার, ওভেন, কড়া, সহ রান্নার সমস্ত কিছু চুরি হয়ে যায়।
রাঁধুনীর দিদি তৎক্ষনাৎ প্রধান শিক্ষিকা নন্দীতা বালা কে ফোনের মাধ্যমে বিষয়টি জানান।
প্রধান শিক্ষিকা নিকটবর্তী উলুবেড়িয়া থানায় জানান ,উলুবেড়িয়া থানার পুলিশ এসে সরেজমিনে দেখে যান।
বিদ্যালয় টি উলুবেড়িয়া উত্তর চক্র পরিদর্শক অফিসের অন্তর্ভুক্ত।
বিষয়টি নিয়ে উলুবেড়িয়া উত্তর চক্র পরিদর্শক অফিসে যোগাযোগ করলে জানান মৌখিকভাবে বিদ্যালয়ের চুরির খবর জানানো হয়েছে বিদ্যালয়ের পক্ষহতে কোনো লিখিত জমা দেওয়া হয়নি,
অপরদিকে উলুবেড়িয়া ব্লক ১ মিড ডে মিল বিভাগে বিষয়টি জানতে চাইলে বলেন বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে কোনো লিখিতভাবে জানানো হয়নি।
কিন্তু প্রধান শিক্ষিকার কাছে জানতে চাইলে তিনি বলেন নিয়মানুযায়ী তিনি কতৃপক্ষকে জানিয়েছেন।



