মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন বাসন্তী বর্মন



মালদা,২০ সেপ্টেম্বর :

 মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন বাসন্তী বর্মন।
সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মালদা শহরের অতুলচন্দ্র মার্কেট এলাকায় মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।



দীর্ঘদিন ধরে মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের পদটি শূন্য পড়েছিল
পঞ্চাশোর্ধ বাসন্তিদেবী গাজোল ব্লকের হাতিমারি হাইস্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি ও দপ্তরের আধিকারিকরা।
নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে জানান নবনিযুক্ত মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...