মালদা:
৯ বছরের এক শিশুর শরীরে ভাতের গরম মার ছিটিয়ে ফেলার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মোথাবাড়ি থানার কেশরপুর এলাকায়। অগ্নিদগ্ধ শিশু মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে ওই শিশুর নাম মিরারুল আলি। অভিযোগ এদিন সকালে বাড়ির পাশে খেলা করছিল ওই শিশুটিকে সময় প্রতিবেশী এক বাসিন্দা ওপর থেকে ভাতের গরম মার ছিটিয়ে দেয় । এরপরই অগ্নিদগ্ধ অবস্থায় শিশুকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গেছে ওই শিশুর শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে।
