মোটর বাইকের ধাক্কায় গুরুতর জখম এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে গাজোল থানার ছিটকা মহল এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, জখম বৃদ্ধার নাম নরবালা মন্ডল(৭০)। তাঁর বাড়ি গাজলের ছিটকা মহল এলাকায়। এদিন বিকেলে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। ওই সময় গাজলের দিক থেকে মালদা শহরের দিকে আসা একটি মোটর বাইক তাঁকে ধাক্কা মারে। তাতে গুরুতর জখম হন তিনি।
পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। এদিকে স্থানীয় বাসিন্দারা মোটরবাইকটি আটক করে পুলিশে খবর দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

