বোলতা কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুরাতন মালদা থানার হালনা মোহাম্মদপুর এলাকায়। মৃত বৃদ্ধের মোহাম্মদ নাম রবিউল শেখ বয়স (৫৩) বছর। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় বেশ কিছুদিন ধরে নিজের বাড়িতেই বোলতা চাক বেঁধেছিল। গতকাল সকালে সে বোলতার কামড়ে গুরুতর আহত হন ওই বৃদ্ধ। চিকিৎসার জন্য তড়িঘড়ি আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন মঙ্গলবার গভীর রাতে মৃত্যু হয় ওই বৃদ্ধের। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে মৃত বৃদ্ধের পরিবার সহ গোটা গ্রামে।
