শলপ হাউরোডে দূর্ঘটনা, মৃত এক






নিজস্ব  সংবাদদাতা, হাওড়া :  

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক গৃহবধূ। আহত এক। মৃতার নাম রিঙ্কু দে(৪৫)।  আর তার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ল এলাকায় । ঘটনাটি ঘটেছে শনিবার  হাওড়ার ছ নম্বর জাতীয় সড়কের ডোমজুড়ের  শলপ পেট্রোল পাম্পের কাছে। শনিবার ভোর প্রায়   ছটার সময় এই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার এক দম্পতি একটি বুলেট গাড়ি করে হুগলির চন্দননগরে  দিদির বাড়ির   দিকে যাচ্ছিলেন । 



সেই দম্পতির নাম স্বামী নীলকন্ঠ দে ও স্ত্রী রিঙ্কু দে। তাঁদের বাড়ি    ১৪  নম্বর লেন ,  দক্ষিন বাকসারা,  হাওড়া ৯।  গাড়ি চালাচ্ছিলেন  নীলকন্ঠ দে। বুলেটের পিছনে বসেছিলেন তাঁর স্ত্রী রিঙ্কু দে। হঠাৎই বাইক স্লিপ খেয়ে পড়ে যায় । সেই সময় রিঙ্কু দে বুলেট গাড়ি থেকে পড়ে যান। তখন  পিছন থেকে একটি ডাম্পার রিঙ্কু দের মাথার উপর দিয়ে চলে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গৃহবধূর । স্বামী নীলকন্ঠ দেও আহত হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশ্য তার আঘাত গুরুতর নয়। এই ঘটনার জানাজানি হতে মৃতার বাড়ি ও আশেপাশে এলাকায়  শোকের ছায়া নেমে আসে। 

 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...