মালদা:-
শুক্রবার মাঝড়া অঞ্চলের আগমপুর প্রাইমারী স্কুলের সামনে থাকা পুকুর থেকে উদ্ধার মৃত দেহকে ভিড়ে চাঞ্চল্য এলাকায়।
জানা যায়, গাজোল থানার মাজরা অঞ্চলের বাহাদুরপুর গ্রামের এক মানসিক ভারসাম্যহীন শ্বেতা রায় নামের ব্যক্তি নিখোঁজ হয়ে যায়। ঘটনা গাজোল থানা জানানো হয়।
প্রায় চার দিন পর শুক্রবার সকালে আগম্পুর প্রাইমারি স্কুলের সামনে থাকা পুকুরের জলে দেহটিকে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় গ্রামবাসীরা। গাজোল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে গাজোল হসপিটালে পাঠায়। ময়নাতদন্তের উদ্দেশ্যে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় উদ্ধার হওয়া মৃত দেহটি।

