গরুতে ফসল খাওয়া নিয়ে বিবাদের জেরে জখম একই পরিবারের ৬ জন।

 


মালদা-‌

গরুতে ফসল খাওয়া নিয়ে বিবাদের জেরে জখম একই পরিবারের ৬ জন। 


তাঁদের মধ্যে ৩ জন মহিলা। আক্রান্তদের মধ্যে মামা রাকিবুল শেখ(‌৩৪)‌ ও ভাগ্নে আতাউল্লা শেখ(‌২৩)‌ মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় চাঞ্চল্য কালিয়াচক থানার করারি চাঁদপুর এলাকায়। অভিযোগ মোজাফ্ফর শেখ, খোকন শেখ সহ ১৫ জনের নামে। জানা গেছে, ভাগ্নে আতাউল্লাহর গরু বাঁধা ছিল বাড়ির পাশেই। পাশেই রয়েছে অভিযুক্তদের জমি।



 এর মধ্যে গরুটির কোনও কারণে বাঁধনটি ছুটে যায়। তাতেই অভিযুক্তরা অভিযোগ করে যে আতাউল্লাহর গরু তাদের জমিতে গিয়ে ফসল খেয়ে ফেলেছে। প্রতিবাদ করতে গেলে আতাউল্লাহর পরিবারের ওপর হামলা চালানো হয়। থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্তদের খুঁজছে।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...