আবাস যোজনার টাকা আত্মসাৎ পাশাপাশি ১০০ দিনের কাজ করিয়ে নিয়ে প্রাপ্য টাকাও না দেওয়ার অভিযোগ উঠেছে স্বয়ং উপ-প্রধানের বিরুদ্ধে

 আবাস যোজনার টাকা আত্মসাৎ পাশাপাশি ১০০ দিনের কাজ করিয়ে নিয়ে প্রাপ্য টাকাও না দেওয়ার অভিযোগ উঠেছে স্বয়ং উপ-প্রধানের বিরুদ্ধে। তৃণমূলের পঞ্চায়েতের ওই উপ-প্রধানের বিরুদ্ধে সরাসরি বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের এক দরিদ্র কৃষি শ্রমিকের।এই ঘটনায় চাঞ্চল্য মালদহের হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামপঞ্চায়েত এলাকায়। বিডিওর সঙ্গে আলোচনা করে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক কল্লোল রায়। এদিকে এমন ঘটনায় অস্বস্তিতে তৃণমূল।






অভিযোগ উপ-প্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা আবু কালামের বিরুদ্ধে।হরিশচন্দ্রপুর ১ ব্লকের তৃণমূল পরিচালিত মহেন্দ্রপুর গ্ৰাম পঞ্চায়েতের উপ-প্রধান তিনি। ওই পঞ্চায়েতের গাংনদিয়া গ্ৰামের বাসিন্দা কৃষি শ্রমিক আকতার হোসেনের অভিযোগ বাড়ি তৈরীর জন্য বাংলা আবাস যোজনায় নাম নথিভুক্ত হয়। কিন্তু খোঁজ নিয়ে তিনি জানতে পারেন তার জায়গায় অন্যের নামে টাকা বরাদ্দ হয়ে গিয়েছে। এমনকি জব কার্ডে ১৫ দিন কাজ করেও সেই টাকা তিনি পাননি। এই টাকাও অন্যের নামে বরাদ্দ হয়ে গিয়েছে। বিষয়টি জানতে পেরে বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন আকতার হোসেন। প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরে আবার ক্রমাগত হুমকিও দিচ্ছেন উপ-প্রধান আবু কালাম ও তার দলবলেরা,এই অভিযোগও করেছেন তিনি। তাই আতঙ্কেই দিন কাটছে দরিদ্র ওই কৃষি শ্রমিক পরিবারের। তবে অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে স্থানীয় ব্লক প্রশাসন।মহকুমা শাসক বিডিওর সাথে কথা বলে তদন্তের নির্দেশ দিয়েছেন। যদিও  উপ-প্রধান আবু কালাম ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে নারাজ। অন্যদিকে অস্বস্তি এড়াতে প্রশাসন নিজের গতিতে চলবে বলে জানিয়েছেন হরিশ্চন্দ্রপুর ১ তৃণমূল ব্লক সভাপতি মানিক দাস। পুরো ঘটনা কে কটাক্ষ করতে ছাড়েনি জেলা বিজেপি সম্পাদক কিষান কেডিয়া আর যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


বাইট - B:অভিযোগকারী আকতার হোসেন

- হরিশ্চন্দ্রপুর ১ তৃণমূল ব্লক সভাপতি মানিক দাস

 জেলা বিজেপি সম্পাদক কিষান কেডিয়া


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...