তবে কেমন চলছে এই ক্যাম্প ?
সাধারণ মানুষদের মধ্যে কোনও অসুবিধা হচ্ছে না তো ?
তা সরেজমিনে খতিয়ে দেখতে এলেন এবার জেলার উচ্চপদস্থ আধিকারিকরা ।
এমনকি জেলাশাসক নিজে সেখানে এসে সরকারি কর্মচারীদের উৎসাহিত করলেন এবং কাজের গতি বাড়িয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন।
শুধু জেলাশাসকই নয় তাঁকে সহযোগিতা করলেন অন্যান্য সরকারি পদস্থ আধিকারিকরাও। এই সুন্দর ও গ্রহণযোগ্য ঘটনার উদাহরণ দিল বুধবার দুপুর ।
হাওড়ার উলুবেড়িয়া 2নং ব্লকের রঘুদেবপুর পঞ্চায়েতের বাসুদেবপুর কেএনপিসি স্কুল ক্যাম্পে সরকারি আধিকারিকদের এই গুরুত্বপূর্ণ কার্যকারী উদাহরণই ফুটে উঠলো ।
এদিন তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করতে এসে শুনলেন মানুষের অভাব অভিযোগ ।
এখানে উপস্থিত ছিলেন রাজ্যের সচিব মি,থারে, হাওড়ার জেলাশাসক শ্রীমতী মুক্তা আর্য্য ও হাওড়া জেলা গ্ৰামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার,উলুবেড়িয়া মহকুমা পুলিশ আধিকারিক অনিমেষ রায়,উলুবেড়িয়া 2নং ব্লকের বিডিও অতনু দাস,রাজাপুর থানার আই সি অজয় কুমার সিং,রঘুদেবপুর পঞ্চায়েতের উপপ্রধান সেখ জুবের আলম সহ আরো
অন্যান্য সরকারি আধিকারিকরা ।
হাতের কাছে পদস্থ আধিকারিকদের সংস্পর্শ পেয়ে খুশি দুয়ারে সরকার শিবিরে উপস্থিত সাধারণ মানুষরা।






