এই অবস্থা পরিদর্শন করলেন পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় বিদেশ বসু ।
রঘুদেবপুর গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান সেখ জুবের আলম ।
রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পল্লব গাঙ্গুলী সহ একাধিক নেতৃত্ব এবং দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায় তার জন্যে আলোচনা করলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিধায়ক বিদেশ বসু।
অপরদিকে উলুবেড়িয়া পৌরসভার বাউড়িয়ার ফোর্টগ্লষ্টার ৫নং ওয়ার্ডের অন্তর্গত বাউড়িয়া গ্লষ্টার জুট মিল সংলগ্ন এলাকায় জমা জলে জলমগ্ন।
এখানে দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টি বা ভারি বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ।
মিল কতৃপক্ষ ও পৌরসভা এই বিষয়ে উদাসীন বলে জানান স্থানীয়রা৷
শুধু জলমগ্ন হয় না ,এই রাস্তাটা পুরোপুরি অস্বাস্থ্য পরিবেশ৷
যেখানে মিলের লাইন কোয়াটার গুলি আল্প বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে যায় এখানে কয়েক শতক মানুষের বসবাস আর কারখানার মধ্যে প্রতিদিন রাত্রি ধরে ৫০০০হাজার শ্রমিক কারখানায় যাতায়াত করেন৷
এই রস্তা জলমগ্ন হওয়া সত্তে ও কেউ কোনো ব্যবস্থা গ্রহন করেন নি অভিযোগ জানান স্থানীয়রা।
স্থানীয়রা জানান স্থানীয় রাজনৈতিক নেতাদের বললে একে অপরের দিকে অভিযোগ তোলেন৷
পৌরসভা মিল কতৃপক্ষকে দায়ী করেন অপর দিকে মিল কতৃপক্ষ পৌরসভাকে দায়ী করেন৷
এককথায় সমস্যার সন্মুখীন হয় এলাকার স্থানিয় জনগণ আর কারখানায় কর্মরত শ্রমিকরা।
যারা প্রতিদিন এই জলমগ্ন রাস্তার উফর দিয়ে যাতায়াত করেন৷
এই সমস্যা থেকে বেরোবার কোনো রাস্তা নেই পৌরসভা ও মিল কর্তৃপক্ষের মধ্যে দড়ি টানাটানির ফলে।






