বৃহৎ পুঁজির স্বার্থরক্ষাকারী, কৃষক-বিরোধী তিনটি কৃষি আইন ও বিদ্যুৎ বিল বাতিল এবং কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্যকে আইনসঙ্গত করার দাবিতে_ "সংযুক্ত কিষান মোর্চার" ডাকে ২৭শে সেপ্টেম্বর 'সারা ভারত বনধ' সর্বাত্মকভাবে সফল করতে- এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে প্রচার করা হয়।
২১শে সেপ্টেম্বর উলুবেড়িয়া ইউনিট এর উদ্যোগে- উলুবেড়িয়া বাজারপাড়া থেকে কালিবাড়ি পর্যন্ত 'ভারত বন্ধের' সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রচার সভা সংঘটিত হয়।
প্রচার সভায় বক্তব্য রাখেন হাওড়া গ্রামীণ জেলা কমিটির সদস্য- সরোজ মাইতি, জয়ন্ত খাটুয়া সহ অন্যান্যরা।
উল্লেখ্য বন্ধের সমর্থনে প্রচারিত হ্যান্ডবিল জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।


