আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের আলোচনা সভা পার্কসার্কাস ক্যাম্পাসে




কলকাতা আলিয়া বিশ্ব বিদ্যালয়ের ৫ম তলায় একটি সভাকক্ষে প্রাক্তনীদের একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সভাপতিত্ব করেন পশ্চিম বঙ্গ মাদ্রাসার ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব মোজাফফর হোসেন। মিটিং এর কনভেনার শিক্ষক গোলাম মইনউদ্দিন আলোচনার শুরুতে আলোচ্য বিষয়ের উপর প্রারম্ভিক বক্তব্য রাখতে গিয়ে বলেন, আলিয়া বিশ্ব বিদ্যালয় বর্তমানে নানাবিধ সমস্যা জর্জরিত। তার উত্তরণের পথও বলে দেন ।



 আলিয়ার অ্যাক্টে যে যে বিষয় গুলো বিদ্যমান তা তিনি পরিষ্কার করে দেন। এদিন আলোচনা সভাতে বক্তব্য রাখেন, মোহাম্মদ কামরুজ্জামান, ফজলুর রহমান, সিয়ামত আলি, আবু সিদ্দিক খান, আতিয়ার রহমান, আজিবুর রহমান, আব্দুল মোমেন, আমিনুল আম্বিয়া,  নাজমুল আরিফিন,আলি আকবার, আহসানুল বারি, আব্দুল কাহার প্রমুখ। 



সকল বক্তাই আলিয়ার সার্বিক উন্নয়ন ও সমস্যার সমাধান নিয়ে কথা বলেন, এদিন ১৫ জনের অস্থায়ী কমিটি গঠন করা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...