
অলোক আচার্য, নিউ বারাকপুর :
দুয়ারে রেশনের পাশাপাশি নিউ বারাকপুর শহর জুড়ে চলছে দুয়ারে টিকাকরণ কর্মসূচি ।মঙ্গলবার সকালে পুরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম মাসুন্দা নেতাজী সংঘ গৃহে দুয়ারে টিকাকরণ।
দুয়ারে টিকাকরণ নিয়ে মঙ্গলবার নববারাকপুর পুরসভার ৭নং নং ওয়ার্ডের কোঅর্ডিনেটর মনোজ কুমার সরকার বলেন পশ্চিম মাসুন্দা নেতাজী সংঘ গৃহে দুয়ারে ভ্যাকসিন চালু হবার ফলে বহু মানুষ উপকৃত হয়েছেন।
রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক অনুপ্রেরণায় পুরসভার মুখ্য প্রশাসক প্রবীর সাহার তত্ত্বাবধানে পুরসভার পুরো কোভিড টিমের স্বাস্থ্য কর্মীরা চিকিৎসকরা সকলের টিকা করনের জন্য দুর্গাপুজোর আগে জোরকদমে প্রচেষ্টা চালাচ্ছে এটা তারই একটি প্রয়াস। প্রতিটি ওয়ার্ডে ই চলছে এই দুয়ারে টিকাকরণ কর্মসূচি ।মানুষের অভূতপূর্ব সাড়া ফেলেছে ।তিনি জানান, পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রায় নব্বই শতাংশ উপর মানুষের ভ্যাকসিনেশন হয়ে গেছে ।
শুধুমাত্র যারা অসুস্থ, কিংবা বাড়িতে নেই, এরকমই সামান্য কিছু মানুষের ভ্যাকসিনেশন বাকি আছে। অন্য ওয়ার্ডের মানুষও কিছু আসছে এখানে ভ্যাকসিন নিতে।এদিন ৭নং ওয়ার্ডের ৪০০ জনকে কো-ভ্যাকসিন প্রথম ডোজ টিকাকরণ দেওয়া হয়। পৌরসভা পুজোর আগেই সমস্ত ওয়ার্ডের ভ্যাকসিনেশন সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে। তাই এই উদ্যোগ চলছে।বুধবার ৮নং ওয়ার্ডের দেবাশিস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ভ্যাকসিনেশনের কাজ চলবে।
স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ দেওয়া র কুপন পৌছে দিয়েছেন ।ফলে নাগরিকরা খুশি পুরসভার এহেন উদ্যোগে ।টিকাকরণ শিবির পরিদর্শন করেন নববারাকপুর পুরসভার মুখ্য প্রশাসক প্রবীর সাহা, প্রশাসক মন্ডলীর সদস্য সুমন দে, পুরসভার করোনা নোডাল অফিসার দেব প্রসাদ রাহা, চিত্রকর দেবাশিস মিত্র সহ ওয়ার্ডের তৃণমূল কর্মীরা।



